শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জার্মানিকে হারানোর খুশিতে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৩:৩১ পিএম
টিম ইকুয়েডর । ছবি: সংগৃহীত
expand
টিম ইকুয়েডর । ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপে চমক দেখালো ইকুয়েডর। শক্তিশালী জার্মানিকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে দলটি। বৃহস্পতিবার রাতে ‘ই’ গ্রুপের ম্যাচটি জিতে নকআউট পর্ব নিশ্চিত করেছে লাতিন আমেরিকার দেশ।

আর সেই খুশিতে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে ইকুয়েডরে। ঐতিহাসিক সাফল্যের দিনকে স্মরণীয় করে রাখতে দেশের মানুষের জন্য এক দিনের সরকারি ছুটি ঘোষণা করেছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া।এছাড়া খেলোয়াড় ও কোচিং স্টাফের ভূয়সী প্রশংসাও করেছেন তিনি। নিউইয়র্ক–নিউজার্সি স্টেডিয়ামের মাঠে বসেই খেলাটি দেখেছিলেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS France
Scheduled
27 Jun, 01:00 AM
VS
World Cup