সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রুপ পর্ব পেরোতে ব্রাজিলের সামনে যে সমীকরণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০২:৩৮ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্ব এখন সমীকরণের চূড়ান্ত পর্যায়ে। বৃহস্পতিবার ভোরে ‘সি’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচগুলো দিয়ে নির্ধারিত হবে এই গ্রুপের নকআউটের ভাগ্য।

যেখানে এক ম্যাচ হাতে রেখেই হাইতির বিদায় নিশ্চিত হয়েছে। অন্যদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে রয়েছে গ্রুপ সেরা হয়ে শেষ বত্রিশে যাওয়ার সুযোগ। মায়ামিতে আগামীকাল ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।

এক নজরে দেখে নেওয়া যাক ‘সি’ গ্রুপের তিন দলের নকআউট সমীকরণ:

ব্রাজিল (৪ পয়েন্ট): স্কটল্যান্ডের বিপক্ষে জয় কিংবা কেবল একটি ড্র করলেই সরাসরি শেষ বত্রিশ নিশ্চিত হবে সেলেসাওদের। ম্যাচ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও উজ্জ্বল। তবে মরক্কো যদি তাদের ম্যাচে হাইতিকে বড় ব্যবধানে হারিয়ে গোল ব্যবধানে ব্রাজিলকে টপকে যেতে পারে, তবেই কেবল শীর্ষস্থান হাতছাড়া হতে পারে ব্রাজিলের।

মরক্কো (৪ পয়েন্ট): তলানির দল হাইতির বিপক্ষে মাত্র ১ পয়েন্ট (ড্র) পেলেই নকআউট নিশ্চিত হবে মরক্কোর। আর গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে তাদের জয়ের পাশাপাশি ব্রাজিলের চেয়ে বড় ব্যবধানে জিততে হবে, যেন গোল ব্যবধানে ব্রাজিলকে পেছনে ফেলা যায়।

স্কটল্যান্ড (৩ পয়েন্ট): স্কটিশদের সমীকরণ অত্যন্ত পরিষ্কার। ব্রাজিলকে হারাতে পারলেই কোনো হিসেব ছাড়াই সরাসরি পরের রাউন্ডে চলে যাবে তারা। এমনটি হলে তা হবে তাদের ফুটবল ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের নকআউটে ওঠার রেকর্ড। তবে ম্যাচ ড্র করলে তাদের পয়েন্ট হবে ৪। সেক্ষেত্রে সেরা তৃতীয় স্থান অর্জনকারী দল হিসেবে ওয়াইল্ডকার্ডের আশায় চেয়ে থাকতে হবে অন্য গ্রুপগুলোর দিকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন