মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আলজেরিয়ার বিপক্ষে লিড নিয়ে বিরতিতে জর্ডান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১০:০০ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে আলজেরিয়া ও জর্ডান। যেখানে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে জর্ডান।

ম্যাচের শুরু থেকেই দু’দলই আক্রমণাত্মক খেলায় ম্যাচে আধিপত্য নেয়ার চেষ্টা করে। তবে সুযোগ কাজে লাগাতে পেরেছে জর্ডানই। ম্যাচের ৩৬ মিনিটে এগিয়ে যায় তারা। মধ্যমাঠ থেকে সাজানো আক্রমণের পর আলজেরিয়ার রক্ষণভাগ ভেঙে গোল করেন নিজার আল–রাশদান।

গোলের পর কিছুটা চাপে পড়ে যায় আলজেরিয়া। সমতায় ফেরার চেষ্টা করলেও জর্ডানের রক্ষণভাগের সংগঠিত খেলা তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়। ফলে লিড নিয়েই বিরতিতে যায় জর্ডান।

প্রথমার্ধে পিছিয়ে থাকায় আলজেরিয়ার জন্য এখন ম্যাচে ফিরে আসা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, জর্ডান এগিয়ে থেকে গ্রুপে প্রথম জয় তুলে নেওয়ার দিকেই চোখ রাখছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup