

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নিউইয়র্কের আকাশ ছিল মেঘাচ্ছন্ন, দুপুরের পর শুরু হয় বৃষ্টিও। তবে বৈরী আবহাওয়া বিশ্বকাপের উন্মাদনায় কোনো প্রভাব ফেলতে পারেনি।
বৃষ্টিকে উপেক্ষা করেই ছাতা ও বৃষ্টির পোশাক পরে সময়মতো নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে হাজির হন নরওয়ে ও সেনেগালের সমর্থকেরা।
গ্যালারিতে দর্শকদের বড় অংশজুড়েই ছিলেন নরওয়ের সমর্থকরা। লাল জার্সিতে সজ্জিত সমর্থকদের উপস্থিতিতে স্টেডিয়াম যেন রূপ নেয় এক টুকরো নরওয়েতে। ম্যাচ শুরু হতেই হাততালি আর ‘নরওয়ে, নরওয়ে’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
স্লোগানের সঙ্গে তাল মিলিয়ে সমর্থকেরা একসঙ্গে দুই হাত সামনে বাড়িয়ে ছন্দ তৈরি করছিলেন। গ্যালারির এক প্রান্তে হাততালির ধ্বনি থামলে অন্য প্রান্তে শুরু হচ্ছিল নতুন গান। নরওয়ের সমর্থকদের এমন সমন্বিত উচ্ছ্বাস দর্শকদের পাশাপাশি মাঠে উপস্থিত সাংবাদিকদেরও মুগ্ধ করেছে।
বিশ্বকাপের অনেক ভেন্যুতেই দর্শকদের কাছাকাছি সাংবাদিকদের বসার ব্যবস্থা করে ফিফা। ফলে মাঠের খেলার পাশাপাশি গ্যালারির আবহও কাছ থেকে উপভোগ করার সুযোগ পান সংবাদকর্মীরা। নিউজার্সি স্টেডিয়ামেও তার ব্যতিক্রম হয়নি।
অন্যদিকে, সংখ্যায় কম হলেও সেনেগালের সমর্থকেরা ছিলেন সমান প্রাণবন্ত। মাঠে নিজেদের দলের প্রতিটি আক্রমণে গর্জে উঠছিলেন তারা। ঢাক-ঢোল, গান আর উচ্ছ্বাসে তারাও নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন জোরালোভাবেই।
