বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মারাত্মক ট্যাকলে পা ভেঙে গেল কানাডার ফুটবলারের!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৭:৩৬ এএম
মারাত্মক আহত ইসমাইল
expand
মারাত্মক আহত ইসমাইল

বিশ্বকাপে কাতারের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে কানাডার মিডফিল্ডার ইসমাইল কোনেকে। শুক্রবার (১৯ জুন) ভোরে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচের ৫৩তম মিনিটে কাতারের আসিম মাদিবুর মারাত্মক ট্যাকলের শিকার হন তিনি।

ঘটনার পরপরই যন্ত্রণায় কাতরাতে দেখা যায় ২৪ বছর বয়সী এই মিডফিল্ডারকে। নিজের গোড়ালি চেপে ধরে মাঠে পড়ে থাকেন কোনে। দ্রুত মাঠে প্রবেশ করে কানাডার মেডিকেল টিম, আর সতীর্থরা তাকে ঘিরে দাঁড়ান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাকলের ফলে কোনের গোড়ালি মারাত্মকভাবে মচকে গেছে কিংবা ভেঙেও যেতে পারে। যদিও তার চোটের প্রকৃত অবস্থা এখনো নিশ্চিত করা হয়নি।

ঘটনার পর ম্যাচের রেফারি ক্রিস্টিয়ান গারাই সরাসরি লাল কার্ড দেখান কাতারের মিডফিল্ডার আসিম মাদিবুকে। এর ফলে ম্যাচের বাকি প্রায় ৪০ মিনিট কাতারকে ৯ জন নিয়ে খেলতে হয়।

চোটের কারণে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় কোনেকে। তার শরীরের নিচের অংশ ঢেকে রাখা হয়েছিল, যা চোটের ভয়াবহ অবস্থারই ইঙ্গিত দেয়। মাঠ ছাড়ার সময় গ্যালারিতে উপস্থিত কানাডিয়ান সমর্থকেরা তার নাম ধরে স্লোগান দিতে থাকেন। সমর্থকদের ভালোবাসার জবাবে স্ট্রেচারে শুয়েই ‘থাম্বস আপ’ দেখান এই মিডফিল্ডার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন