বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির কীর্তি ছুঁলেন এমবাপ্পে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৩:২১ এএম
কিলিয়ান এমবাপ্পে
expand
কিলিয়ান এমবাপ্পে

এক ঢিলে দুই পাখি মারলেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সকে লিড এনে দেওয়া গোলে স্বদেশি অলিভিয়ের জিরু ও লিওনেল মেসির কীর্তি স্পর্শ করলেন তিনি।

ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় জিরুর সঙ্গে শীর্ষে ছিলেন এমবাপ্পে। আজ সেনেগালের বিপক্ষে গোলটি করে সাবেক ফরোয়ার্ডকে পেছনে ফেললেন তিনি। রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ডের গোলসংখ্যা এখন ৫৭।

অন্যদিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে মেসিকে ছুঁইলেন এমবাপ্পে।

দুজনের গোল সংখ্যা এখন ১৩। সর্বোচ্চ ১৬ গোল নিয়ে শীর্ষে। জার্মান কিংবদন্তিকে পেছনে ফেলতে আর প্রয়োজন ৪টি। ম্যাচের ৬৬ মিনিটে রেকর্ড গোলটি করেন এমবাপ্পে।

ফ্রান্সকে লিড এনে দেওয়া গোলটি করেন বক্সের মধ্যে থেকে। মাইকেল ওলিসের অবিশ্বাস্য পাসটি বক্সে পাওয়া মাত্রই শট নেন ফ্রান্সের অধিনায়ক। তাতে বুঝে ওঠার আগেই নিজেদের জালে বল জড়াতে দেখেন সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দো মেন্ডি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Iraq VS Norway
69'
1 - 2
39' Aymen Hussein
29' Erling Haaland
43' Erling Haaland
World Cup