বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইনজুরির পর এবার জার্সি বিতর্কে নেইমার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৭:৫৩ পিএম আপডেট : ১১ জুন ২০২৬, ০৮:০৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চোটের কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারবেন কি না তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। এরই মাঝে পুরো বিচ্ছিন্ন আরেকটি ঘটনা নিয়ে আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র।

নেইমারের একটি অফিসিয়াল জার্সি রীতিমাতো এখন নেট দুনিয়ায় ভাইরাল। যেখানে তার নামের শেষে ছোট একটি ডট নিয়েই তৈরি হয়েছে মহা বিতর্ক। ব্রাজিলের অফিশিয়াল কিট স্পন্সর নাইকি এই জার্সি বানিয়েছে।

এক সচেতন ব্রাজিলিয়ান ফুটবল ভক্ত নাইকির অফিশিয়াল ওয়েবসাইট থেকে নেইমারের নাম কাস্টমাইজড করা জার্সিটি কেনার সময় এই ‘অদ্ভুত’ বিষয়টি খেয়াল করেন এবং ইন্টারনেটে শেয়ার করার পরপরই তা ভাইরাল হয়ে যায়, বলে জানিয়েছেন ব্রাজিলিয়ান সাংবাদিক জোয়াও ভিটোর দো সান্তোস।

মূল রহস্যটি নেইমারের নামের বানানের মধ্যে লুকানো। নাইকির অফিশিয়াল কাস্টমাইজেশন অপশনে নেইমারের ১০ নম্বর জার্সির পেছনে লেখা আছে ‘Neymar Jr.’ অর্থাৎ জুনিয়রের পর একটি ফুলস্টপ বা ডট চিহ্ন রয়েছে। এই একটি ডট চিহ্নই পুরো বিতর্কের জন্ম দিয়েছে।

কারণ নেইমার তার পুরো ক্যারিয়ারে ক্লাব ফুটবল কিংবা জাতীয় দলের জার্সিতে কখনই এই ডট চিহ্ন ব্যবহার করেননি। এমনকি ফিফা বা সিবিএফ (ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন)-এর অফিশিয়াল প্রোমোশনাল মেটেরিয়ালেও ডট ছাড়া নামটাই ব্যবহার করা হয়।

তবে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল হওয়ার পর ভক্তরা দুইভাবে বিভক্ত হয়ে গেছেন। এক দলের দাবি নাইকি এখানে অপ্রত্যাশিত ভুল করেছে। একজন ব্র্যান্ড অ্যাথলেটের জার্সির ঐতিহ্য তারা নষ্ট করতে পারে না। বিশ্বকাপের মঞ্চের নেইমারের জার্সিতে এমন অনাকাঙ্ক্ষিত ভুল মেনে নেওয়া যায় না।

এদিকে অন্য পক্ষ দাবি করছে নাইকি’র এখানে কোনো ভুলই হয়নি। ব্যাকরণগতভাবে একদম সঠিক কাজটিই করেছে তারা। জুনিয়রের সংক্ষিপ্ত রূপটি তারা লিখেছে, সেক্ষেত্রে ডট দেওয়াটাই নিয়ম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন