সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাইলফলকের দোরগোড়ায় লিটন দাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম
লিটস দাস
expand
লিটস দাস

দীর্ঘ বিরতির পর আবারও টেস্ট ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (১১ নভেম্বর) শুরু হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

এই সিরিজ ঘিরে যেমন আলোচনা চলছে মুশফিকুর রহিমের সম্ভাব্য শততম টেস্ট ঘিরে, তেমনি আরেক তারকার নামও উঠে এসেছে আলোচনায় তিনি লিটন কুমার দাস।

লিটনের সামনে এখন টেস্ট ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করার সুযোগ। মাত্র ৭১ রান করলেই তিনি যুক্ত হবেন তিন হাজার রানের ক্লাবে, ষষ্ঠ বাংলাদেশি ব্যাটার হিসেবে।

এ পর্যন্ত ৫১ টেস্টে লিটনের সংগ্রহ ২,৯২৯ রান। তার ব্যাট থেকে এসেছে ১৮টি অর্ধশতক ও ৪টি শতক। ২০১৫ সালের জুনে ভারতের বিপক্ষে ফতুল্লায় টেস্ট অভিষেকের পর থেকেই ধারাবাহিকভাবে দলের নির্ভরযোগ্য ব্যাটার হয়ে উঠেছেন তিনি।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি রান করেছেন মুশফিকুর রহিম ৬,৩২৮ রান। এরপর আছেন তামিম ইকবাল (৫,১৩৪), মুমিনুল হক (৪,৬২৭), সাকিব আল হাসান (৪,৬০৯) এবং হাবিবুল বাশার (৩,০২৬)। সেই তালিকায় এখন খুব কাছেই পৌঁছে গেছেন লিটন দাস।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X