সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কবে মুখোমুখি ভারত-পাকিস্তান? জানা গেল সূচি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০১:৪৮ এএম আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০১:৫৯ এএম
সংগৃহীত ছবি
expand

দ্বিপক্ষীয় সিরিজে দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়া না হলেও এশিয়ান গেমসে সেই বহুল প্রতীক্ষিত লড়াই দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। জাপানের আইচি ও নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টের পূর্ণাঙ্গ সূচি ও ড্র প্রকাশ করেছে আয়োজকরা। ড্র অনুযায়ী, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলকে রাখা হয়েছে ভিন্ন দুই অর্ধে।

ফলে প্রাথমিক পর্ব কিংবা কোয়ার্টার ফাইনালে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কোনো সুযোগ নেই। উভয় দল নিজ নিজ ম্যাচে জয় পেয়ে সেমিফাইনাল বা ফাইনালে উঠতে পারলেই কেবল মাঠে গড়াতে পারে বহুল আলোচিত এই লড়াই।

পুরুষদের ইভেন্টে বাকি দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। আর ‘বি’ গ্রুপে আছে হংকং, মালয়েশিয়া ও ওমান। গ্রুপ পর্ব শেষে সেরা চার দল কোয়ার্টার ফাইনালে উঠবে। এরপর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনাল।

অন্যদিকে, নারীদের ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর। বর্তমান চ্যাম্পিয়ন ভারত শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে।

এছাড়া নারীদের বিভাগে বাংলাদেশ মুখোমুখি হবে চীনের, শ্রীলঙ্কা খেলবে মালয়েশিয়ার বিপক্ষে এবং পাকিস্তান লড়বে থাইল্যান্ডের বিরুদ্ধে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank