সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লড়াই জমিয়েও হার, বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০১:৩০ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি সেমিফাইনালের সম্ভাবনা শেষ ম্যাচ পর্যন্ত বাঁচিয়ে রেখেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে শেষ লড়াইয়ে জয় তুলে নিতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের মধ্য দিয়ে দুই জয় নিয়েই বিশ্বকাপ অভিযান শেষ করল টাইগ্রেসরা।

লর্ডসে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১১৭ রান। শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম বলেই ফিরে যান জুয়াইরিয়া ফেরদৌস। এরপর তাজ নেহারও বড় অবদান রাখতে পারেননি, করেন মাত্র ১ রান।

দলের বিপর্যয়ের মধ্যে দায়িত্বশীল ব্যাটিং করেন সোবহানা মোস্তারি ও শারমিন আক্তার। সোবহানা ৪৮ বলে ৪২ রান করেন, আর শারমিনের ব্যাট থেকে আসে ২৯ বলে ২২ রান। শেষ দিকে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি কার্যকর এক ইনিংস খেলেন। ২০ বলে অপরাজিত ৩২ রান করে দলকে লড়াইয়ের জায়গায় নিয়ে যান তিনি।

জয়ের জন্য ১১৮ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে দক্ষিণ আফ্রিকাও শুরুতে ধাক্কা খায়। ম্যাচের প্রথম বলেই মারুফা আক্তারের শিকার হন অধিনায়ক লরা উলভার্ট। তবে এরপর তাজমিন ব্রিটস ও অ্যানেরি ডার্কসেন মিলে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি।

তাজমিন ২০ রান করে ফিরলে ৪৫ রানের ইনিংস খেলে দলের আশা বাড়ান ডার্কসেন। বাংলাদেশি বোলাররা মারিজানে ক্যাপসহ প্রতিপক্ষের ব্যাটারদের চাপে রাখলেও শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে আটকানো যায়নি।

শেষদিকে নাদিনে ডি ক্লার্কের ১৫ রান ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে প্রোটিয়াদের। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৫ রান, সেই লক্ষ্য পূরণ করে ম্যাচ নিজেদের করে নেয় দক্ষিণ আফ্রিকা।

অল্প রানের পুঁজি নিয়েও দারুণ লড়াই করেছে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত জয় না আসায় দুই জয় নিয়ে এবারের বিশ্বকাপ মিশন শেষ হলো টাইগ্রেসদের।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Japan
Scheduled
29 Jun, 11:00 PM
VS
World Cup