সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতকে ‘ধবলধোলাই’ করল আয়ারল্যান্ড 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১২:৩৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ভারতের জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ২০ রান। ওয়াইড ও নো বলের সুবিধায় শুরুতেই সমীকরণ সহজ হয়ে এলেও শেষ পর্যন্ত লক্ষ্য ছুঁতে পারেনি ভারত। শেষ বলে হারশিত রানা ছক্কা মারলেও তাতে ব্যবধান কমেছে, জয় আসেনি। ১ রানের জয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করল আয়ারল্যান্ড।

বেলফাস্টে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে স্বাগতিক আয়ারল্যান্ড। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ভারত থামে ১৫৩ রানে।

টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। শুরুতে দ্রুত দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। তবে হ্যারি টেক্টরের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় দলটি। তাকে যোগ্য সঙ্গ দেন বেন কালিচ।

টেক্টর ৫৩ রানের ইনিংস খেলেন, আর কালিচ করেন ২৩ বলে ৩৭ রান। শেষ দিকে জর্জ ডকরেল (১৯), রস অ্যাডায়ার (১৬) ও লরকান টাকার (১৫) রান যোগ করলে লড়াইয়ের পুঁজি পায় আয়ারল্যান্ড।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত। দুই ওপেনার রানের খাতা খোলার আগেই ফিরে যান। এরপর ইশান কিশান ও শ্রেয়াস আইয়ারও দ্রুত আউট হওয়ায় ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় আয়ারল্যান্ডের দিকে।

তবে তিলক ভার্মার ব্যাটে আশা জাগে ভারতের। তিনি ৫৫ রান করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। শেষ দিকে হারশিত রানা ১০ বলে ২১ রান ও শিবম দুবে ২০ রান করলেও শেষ হাসি হাসতে পারেনি ভারত।

আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে জাই মন্ড্রা ও ম্যাট হোলার্ড তিনটি করে উইকেট নেন। হ্যারি টেক্টর ও ম্যাথিউ হ্যাম্প্রেস তুলে নেন একটি করে উইকেট।

এই জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবার ভারতের বিপক্ষে সিরিজে ২-০ ব্যবধানে জয় পেল আয়ারল্যান্ড।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
South Africa VS Canada
75'
0 - 0
World Cup