মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০১:৫৬ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ নিশ্চিত করেছে বাংলাদেশ। বাছাইপর্বের বাধা পেরোতে হবে না নিগার সুলতানা জ্যোতির দলকে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই গ্রুপ থেকে সেরা চারটি করে মোট আটটি দল ২০২৮ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে।

গ্রুপ-১ থেকে বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকা সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে।

এবারের আসরে এখন পর্যন্ত চার ম্যাচের মধ্যে আয়ারল্যান্ড ও পাকিস্তানকে হারিয়েছে টাইগ্রেসরা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে রোববার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

অন্যদিকে গ্রুপ-২ থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া স্বাগতিক হওয়ায় পাকিস্তানও সরাসরি খেলবে ২০২৮ বিশ্বকাপে।

বিশ্বকাপের বাকি জায়গাগুলোর একটি পাবে আগামী ৬ জুলাইয়ের মধ্যে র‍্যাঙ্কিংয়ের সেরা দল। বর্তমানে সেই দৌড়ে এগিয়ে রয়েছে আয়ারল্যান্ড। বাকি দুই দল আসবে বাছাইপর্ব থেকে।

এদিকে আগামী বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য প্রথম নারী চ্যাম্পিয়নস ট্রফির পথও চূড়ান্ত করেছে আইসিসি। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে র‍্যাঙ্কিংয়ের সেরা পাঁচটি দল পাবে এই টুর্নামেন্টে খেলার সুযোগ।

বর্তমানে র‍্যাঙ্কিং অনুযায়ী চ্যাম্পিয়নস ট্রফির দৌড়ে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank