বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সূর্যকুমার আউট, কে হচ্ছেন ভারতের নতুন অধিনায়ক?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৩:২৫ পিএম
ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদব ।। ফাইল ছবি
expand
ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদব ।। ফাইল ছবি

মাত্র কয়েকমাস আগেই সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত। এমন সাফল্যের পরও শেষ পর্যন্ত অধিনায়কত্বের দায়িত্ব থেকে তাকে সড়িয়ে দেওয়ার গুঞ্জন সামনে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, টি-টোয়েন্টি দলের নেতৃত্বে পরিবর্তনের পথে হাঁটতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সেই পরিকল্পনার অংশ হিসেবে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হতে পারে সূর্যকুমার যাদবকে।

এ বিষয়ে অ্যাপেক্স কাউন্সিল সভায় আলোচনা হওয়ার সম্ভাবনার কথাও বলছে সংবাদমাধ্যমগুলো। সূত্রের বরাত দিয়ে ভারতের একাধিক গণমাধ্যম দাবি করেছে, প্রধান কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্যানেলের সঙ্গে ধারাবাহিক আলোচনার পরই এমন সিদ্ধান্তের দিকে এগোচ্ছে বোর্ড।

ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে সূর্যকুমারের ধারাবাহিক ব্যর্থতার কারণেই এমন সিদ্ধান্তের দিকে হাঁটছে বিসিসিআই।

এদিকে সূর্যকুমারের পর ভারতের নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। সম্ভাব্য তালিকায় শ্রেয়াস আইয়ার, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা ও ইশান কিশানের মতো বড় তারকাদের নাম উঠে এসেছে।

তবে নেতৃত্বের দৌড়ে সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে শ্রেয়াস আইয়ারকে। একই সঙ্গে সঞ্জু স্যামসনের নামও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

শ্রেয়াস আয়ারের নেতৃত্বেই ২০২৪ সালের আইপিএল ট্রফি জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। এছাড়া ২০২৫ সালে পাঞ্জাব কিংসকেও ফাইনালে তুলেছিলেন তিনি। ফলে ভারতের টি-টোয়েন্টি দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনায় তিনি স্বাভাবিকভাবেই অন্যতম প্রধান দাবিদার।

তবে এখনও বিসিসিআই আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা দেয়নি। তাই সূর্যকুমার যাদবের অধিনায়কত্ব হারানো কিংবা নেতৃত্বে নতুন মুখ আসার বিষয়টি নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে বোর্ডের পরবর্তী সিদ্ধান্তের জন্য।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Congo DR
Scheduled
17 Jun, 11:00 PM
VS
World Cup