সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দুর্নীতি ও প্রশাসনিক অব্যবস্থাপনার অভিযোগে অবশেষে ভেঙে দেওয়া হলো শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (এসএলসি)। কিছুদিন আগেই শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডে শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) সরে যেতে নির্দেশ দিয়েছিল দেশটির সরকার। এবার সেই নির্দেশনা মেনে পদত্যাগ করেছেন এসএলসির প্রধান শাম্মি সিলভা।

নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এসএলসি সভাপতির (শাম্মি সিলভা) দুই বছরের মেয়াদ পূর্ণ হতে এখনো ১১ মাস বাকি। এই সময়েই পদত্যাগের ঘোষণা দিতে একটি বিশেষ সভা আহ্বান করেন। একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা দলকে দায়িত্ব দিতে কমিটি পদত্যাগ করেছে।’

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন এই অন্তর্বর্তী কমিটির নেতৃত্বে আসতে পারেন একজন সাবেক বিনিয়োগ ব্যাংকার, যিনি একই সঙ্গে রাজনীতির সঙ্গেও যুক্ত। সরকারের সঙ্গে আলোচনার পরই এই পরিবর্তনের পথ চূড়ান্ত হয়।

বিশ্বের আর্থিকভাবে শক্তিশালী ক্রিকেট বোর্ডগুলোর একটি হওয়া সত্ত্বেও শ্রীলঙ্কা ক্রিকেট দীর্ঘদিন ধরেই নানা বিতর্কে জড়িত। দুর্নীতির অভিযোগ ও জনঅসন্তোষ বাড়তে থাকায় সরকার সরাসরি হস্তক্ষেপ করে। দেশটির প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে সম্প্রতি বোর্ড সভাপতির সঙ্গে বৈঠক করে ভবিষ্যৎ কাঠামো নিয়ে আলোচনা করেছেন বলেও জানা গেছে।

শ্রীলঙ্কার ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপ নতুন নয়। এর আগেও একই কারণে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি তাদের সদস্যপদ সাময়িক স্থগিত করেছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সেই স্থগিতাদেশ তুলে নেওয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank