বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করল ইংল্যান্ড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের ঘোষণা করলো ইংল্যান্ড। ঘোষিত এ দলে বড় চমক পেসার ইসি ওং। আগামী জুনে ইংল্যান্ডে বসবে আইসিসির মেগা এই টুর্নামেন্ট।

টুর্নামেন্টের এবারের আসরে দলটির নেতৃত্ব দেবেন ন্যাট সিভার-ব্রান্ট। এটি হবে তার সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ ছাড়া দলের সহ-অধিনায়ক করা হয়েছে চার্লি ডিনকে

সিভার ব্রান্টের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা যেমন স্কোয়াডে আছেন, তেমনি অভিষেকের অপেক্ষায় থাকা ১৮ বছর বয়সী স্পিনার টিলি কোর্টিন-কলম্যানকেও দলে রাখা হয়েছে।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:

ন্যাট সিভার-ব্রান্ট, লরেন বেল, অ্যালিস ক্যাপসি, টিলি কোর্টিন-কলম্যান, চার্লি ডিন, সোফিয়া ডাঙ্কলি, সোফি একলস্টোন, লরেন ফাইলার, ড্যানি গিবসন, অ্যামি জোন্স, ফ্রেয়া কেম্প, হিদার নাইট, লিনসি স্মিথ, ইসি ওং এবং ড্যানি ওয়াট-হজ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন