

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


১৮৩ রানের লক্ষ্য বড় মনে হলেও দারুণ আত্মবিশ্বাসে তা টপকে গেল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুই ওভার হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা।
এই জয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ।
এর আগে চট্টগ্রামে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান তোলে নিউজিল্যান্ড। ডেন ক্লেভার ও কাটেন ক্লার্ক দুজনই করেন ফিফটি। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন নেন ২ উইকেট।
জবাবে শুরুটা ভালোই করে বাংলাদেশ। তবে নিয়মিত উইকেট হারালেও তাওহীদ হৃদয় ও শামীম হোসেনের দৃঢ় ব্যাটিংয়ে ম্যাচে ফিরে আসে স্বাগতিকরা। হৃদয়ের অপরাজিত ৫১ রানে ভর করে ১৮ ওভারেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।
মন্তব্য করুন
