শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ন্ত্রিত বোলিংয়ে কিউইদের আড়াইশর আগে থামাল বাংলাদেশ  

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পিএম আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরুটা ভালো হলেও বড় সংগ্রহ গড়া হলো না নিউজিল্যান্ডের। হেনরি নিকোলস ও ড্যান ফক্সক্রফটের ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেটে ২৪৭ রান তুলেছে কিউইরা। এতে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ২৪৮।

এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। সপ্তম ওভারে শরিফুল ইসলামের বলে ৭ রান করে ফেরেন ওপেনার নিক কেলি। এরপর হেনরি নিকোলস ও উইল ইয়াং মিলে ৭৩ রানের জুটি গড়ে ইনিংসকে এগিয়ে নেন।

তবে এই জুটি ভাঙেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ৪২ বলে ৩০ রান করে আউট হন ইয়াং। এরপর দ্রুতই ফিরে যান অধিনায়ক টম লাথামও। মেহেদী হাসান মিরাজের বলে ৯ রান করে বোল্ড হন তিনি।

এদিকে এক প্রান্ত ধরে রেখে দারুণ খেলতে থাকেন হেনরি নিকোলস। ৮৩ বলে ৯টি চারে ৬৮ রানের ইনিংস খেলে তিনিই ছিলেন কিউইদের ভরসা। তবে রিশাদের বলেই কটবিহাইন্ড হয়ে ফেরেন তিনি। এরপর দ্রুত ৮ রান করে আউট হন জশ ক্লার্কসন।

মাঝে কিছুটা চাপে পড়লেও ইনিংস সামলানোর চেষ্টা করেন ড্যান ফক্সক্রফট। ৫৮ বলে ৮টি চারে ৫৯ রান করেন তিনি। শেষ দিকে নাথান স্মিথ ২০ রান যোগ করলে লড়াই করার মতো সংগ্রহ পায় নিউজিল্যান্ড। এছাড়া ব্লেয়ার টিকনার ৭ ও লেনক্স ১ রান করেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম দুটি করে উইকেট নেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা একটি করে উইকেট শিকার করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন