বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন আরেক বিসিবি পরিচালক 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০২:২৬ এএম
বিসিবি পরিচালক আমজাদ হোসেন ।। ফাইল ছবি
expand
বিসিবি পরিচালক আমজাদ হোসেন ।। ফাইল ছবি

ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন আমজাদ হোসেন। সোমবার (২৩ মার্চ) বিসিবি সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগের পর রোববার (২২ মার্চ) বিসিবির মিডিয়া কমিটিতে পরিবর্তন আসে। কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোখছেদুল কামাল বাবু।

আমজাদ হোসেন জানিয়েছেন, ‘আমি গতকালই পদত্যাগ করেছি। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত উল্লেখ করেছি।’

এর আগে তিনি এই কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া বর্তমানে তিনি বিসিবির ওয়েলফেয়ার কমিটির দায়িত্বেও রয়েছেন।

গত বছরের অক্টোবরে আমজাদ হোসেন মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বগ্রহণ করেছিলেন। রোববার সন্ধ্যায় তার স্থলে মোখছেদুল কামালকে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এ সিদ্ধান্তের পরেই পদত্যাগের বিষয়ে আলোচনার বিষয়টি উঠে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Argentina
Scheduled
16 Jul, 01:00 AM
VS
World Cup