শনিবার
২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেটাররা কে কোথায় ঈদ করবেন?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ১২:৩৯ এএম
স্ত্রীর সঙ্গে তিন তারকা ক্রিকেটার-ফাইল ছবি
expand
স্ত্রীর সঙ্গে তিন তারকা ক্রিকেটার-ফাইল ছবি

ঈদ উদযাপনে নাড়ির টানে বাড়ি ফিরেছে সাধারণ মানুষ। যে তালিকায় অন্য সবার মতো আছেন ক্রিকেট মাঠের তারকারাও। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে ব্যস্ততা না থাকায় ঈদ ‍উদযাপনে এবার বেশিরভাগ ক্রিকেটারই ছুটে গেছেন পরিবারের কাছে। পরিবার পরিজন নিয়ে তারা ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। আনন্দ, উল্লাসে কাটাবেন সারাবেলা।

জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ঈদ করতে গিয়েছেন রাজশাহীতে। সিরিজ শেষ হওয়ার পরদিনই রাজশাহীতে ছুটে যান তিনি। মেহেদী হাসান মিরাজ উমরাহ পালনে সৌদি আরব গিয়েছেন। ঈদ সেখানেই পালন করেছেন তিনি।

মুশফিকুর রহিম বগুড়ায়, মাহমুদউল্লাহ রিয়াদ ময়মনসিংহ গিয়েছেন ঈদ পালনে। খেলা ছেড়ে সংগঠক হওয়া তামিম ইকবাল রয়েছেন ঢাকাতেই। তাসকিন আহমেদও রয়েছেন ঢাকায়। এছাড়া মোস্তাফিজুর রহমান ছুটে গিয়েছেন সাতক্ষীরাতে। তিন ভাইয়ের সঙ্গে মোস্তাফিজুর ঈদ করবেন সাতক্ষীরাতে।

সিলেটের গর্ব ইবাদত হোসেন, নাসুম আহমেদ ও খালেদ আহমেদরা নিজ নিজ বাড়িতে ঈদ পালন করবেন। এই তিন ক্রিকেটার প্রতিবার পরিবার নিয়েই ঈদ উদযাপন করে থাকেন। এছাড়াও মাহমুদুল হাসান জয় চাঁদপুরে, ইয়াসির আলি চৌধুরী রাব্বি চট্টগ্রামে ঈদ উদযাপন করবেন।

মোমিনুল হক চট্টগ্রামে, তাওহীদ হৃদয় বগুড়ায়, শরিফুল ইসলাম পঞ্চগড়ে, নাহিদ রানা চাপাইনবাবগঞ্জে, সাইফ উদ্দিন ফেনিতে ঈদ করবেন। কাজী নুরুল হাসান সোহানের ঠিকানা খুলনায়, রিশাদ হোসেন গিয়েছেন নীলফামারিতে।

ঈদের পরপরই ক্রিকেটাররা ঢাকায় ফিরে আসবেন। ছয় ক্রিকেটার যাবেন পাকিস্তান সুপার লিগ খেলতে। মোস্তাফিজুর, নাহিদ, শরিফুল, পারভেজ, তানজিদ, রিশাদ হোসেন যাবেন পিএসএল খেলতে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন