রবিবার
০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৫:৪৪ এএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

দীর্ঘ এক মাসের লড়াই শেষে পর্দা নামতে চলেছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের। রোববার (৮ মার্চ) ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের এবারের আসরের। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সাড়ে ৭টায় শুরু হবে এ ম্যাচ।

এখন প্রশ্ন হচ্ছে যদি ফাইনাল ম্যাচে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়, চ্যাম্পিয়ন কীভাবে নির্ধারণ করা হবে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ফাইনালের দিনে বৃষ্টির সম্ভাবনা খুব কম। তবে ক্রিকেটে আবহাওয়ার অনিশ্চয়তা সবসময় থাকে। তাই ম্যাচে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।

  • অতিরিক্ত সময়ের ব্যবস্থা

ম্যাচে ওয়াশআউট এড়াতে অতিরিক্ত ১২০ মিনিট সময় যোগ করা হবে। এতে দুই দল অন্তত ১০ ওভার করে ব্যাটিং করার সুযোগ পাবে। নকআউট ম্যাচে ফল নির্ধারণের জন্য ডাকওয়ার্থ–লুইস মেথড প্রয়োগ করতে এটিই ন্যূনতম ওভারের শর্ত।

  • রিজার্ভ ডে

নির্ধারিত দিনে ম্যাচ শেষ করা সম্ভব না হলে পরের দিন রিজার্ভ ডে রাখা হয়েছে। আগের দিন খেলা যেখানে থেমেছিল, সেখান থেকেই পুনরায় শুরু হবে।

  • টাই হলে সুপার ওভার

যদি ম্যাচ টাই হয়, তাহলে চূড়ান্ত ফল নির্ধারণের জন্য সুপার ওভার খেলা হবে।

  • যৌথ চ্যাম্পিয়ন

বিরল ক্ষেত্রে যদি রিজার্ভ ডেতেও খেলা শেষ না হয়, নিয়ম অনুযায়ী দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এর আগে ২০০২ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃষ্টির কারণে নির্ধারিত ফাইনাল ও রিজার্ভ ডে বাতিল হলে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে বিজয়ী হয়েছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন