

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছে বাংলাদেশ জাতীয় দল।
তবে খেলোয়াড়দের ম্যাচ ফিটনেস ধরে রাখতে একের পর এক ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অদম্য টি-টোয়েন্টি কাপ শেষে বর্তমানে পাকিস্তান সিরিজকে সামনে রেখে ওয়ানডে ফরম্যাটে বিসিএল আয়োজন করা হয়েছে।
সূচি অনুযায়ী, আগামী ৯ মার্চ ঢাকায় পৌঁছানোর কথা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পরিচালিত পাকিস্তান দলের।
সিরিজে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল। প্রথম ম্যাচ ১১ মার্চ, পরের দুটি ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা। সবগুলো ম্যাচই মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ এবং খেলা শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।
তবে আন্তর্জাতিক অঙ্গনে চলমান রাজনৈতিক ও সামরিক অস্থিরতা সিরিজটি ঘিরে কিছুটা অনিশ্চয়তা তৈরি করেছে। পাকিস্তান-আফগানিস্তান সংঘাত, মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং আকাশপথে বিধিনিষেধের কারণে পাকিস্তানি ক্রিকেটারদের ঢাকাগামী ফ্লাইট নিয়ে সংশয় দেখা দিয়েছে বলে বিদেশি কয়েকটি গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় সাময়িক বিঘ্ন ঘটায় ভ্রমণ সূচি প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে এ নিয়ে এখনই উদ্বিগ্ন নয় বিসিবি। বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, নির্ধারিত সময়েই সিরিজ আয়োজনের প্রস্তুতি চলছে এবং এখন পর্যন্ত সবকিছু পরিকল্পনা অনুযায়ী রয়েছে। গত রাতেও বিসিবির সঙ্গে পিসিবির আলোচনা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, আইসিসির বড় ইভেন্টের বাইরে চলতি বছরে বাংলাদেশের মোট নয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার সূচি রয়েছে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ হওয়ার পর এপ্রিল মাসে আবারও বাংলাদেশ সফরে আসার কথা পাকিস্তান দলের।
সবশেষ দ্বিপাক্ষিক লড়াইয়ে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। গত বছরের জুলাইয়ে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হারে স্বাগতিকরা। তার আগে পাকিস্তান সফরেও ৩-০ ব্যবধানে পরাজিত হয়েছিল টাইগাররা। এবার ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ
মন্তব্য করুন
