বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

নারী বিপিএলে ক্রিকেটারদের ক্যাটাগরি চূড়ান্ত, প্লেয়ার্স ড্রাফট ১৪ মার্চ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দেশের নারী ক্রিকেটকে আরও প্রতিযোগিতামুখী করতে নারী বিপিএল আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে এই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বিসিবি। ম্যাচগুলো হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। এদিকে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য নারী বিপিএলের প্লেয়ার্স ড্রাফট ১৪ মার্চ। তিন দলের এই টুর্নামেন্টের জন্য ক্রিকেটারদের মোট পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

জাতীয় দলের তিন ক্রিকেটারকে আইকন হিসেবে রাখা হবে এবং তারাই তিন দলের নেতৃত্ব দেবেন। আইকনদের সর্বোচ্চ পারিশ্রমিক ধরা হয়েছে ১০ লাখ টাকা।

আইকন তালিকায় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির থাকা প্রায় নিশ্চিত। তাঁর সঙ্গে সহ-অধিনায়ক নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারিও বিবেচনায় আছেন।

‘এ’ ক্যাটাগরিতে থাকবেন ছয়জন ক্রিকেটার, যেখান থেকে প্রতিটি দল দুজন করে নেবে; পারিশ্রমিক ৭ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরির ১২ জনের জন্য পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা।

‘সি’ শ্রেণিতে প্রায় ২০ জন ক্রিকেটার থাকবেন, যাঁদের পারিশ্রমিক ৩ লাখ টাকা। এই স্তর থেকে যারা প্রথম ডাকে দল না পাবেন, তাঁদের রাখা হবে দেড় লাখ টাকা মূল্যের ‘ডি’ ক্যাটাগরিতে।

কোন ক্রিকেটার কোন শ্রেণিতে থাকবেন, সেটি চূড়ান্ত হয়নি এখনো। নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই তালিকা প্রকাশ করা হবে।

ড্রাফটের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে। পাশাপাশি আগ্রহ থাকলে তাঁদের ড্রাফটেও অন্তর্ভুক্ত করা হতে পারে। বিদেশিদের সম্ভাব্য পারিশ্রমিক কাঠামো—‘এ’ ক্যাটাগরিতে ৮ হাজার মার্কিন ডলার, ‘বি’তে ৬ হাজার এবং ‘সি’তে ৩ হাজার ডলার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X