শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ না খেলেও র‍্যাঙ্কিংয়ে উন্নতি সাইফ-জাকেরের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে আন্তর্জাতিক সূচিতে না থাকলেও র‍্যাঙ্কিং নিয়ে সুখবর পেয়েছেন বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের। ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত সময় পার করা দলের তিন ব্যাটার এগিয়েছেন সর্বশেষ প্রকাশিত টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে।

নতুন তালিকা অনুযায়ী, দুই ধাপ এগিয়ে ৪১ নম্বরে আছেন পারভেজ হোসেন ইমন। ক্যারিয়ার সেরা ৫৪২ রেটিং নিয়ে এ অবস্থানে আছেন তিনি।

একইভাবে দুই ধাপ করে উন্নতি হয়েছে সাইফ হাসান ও জাকের আলিরও। সাইফ যৌথভাবে ৪২তম এবং জাকের যৌথভাবে ৭২তম স্থানে উঠে এসেছেন।

তবে নতুন প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী সবার জন্য সুখবর নেই। তানজিদ হাসান তামিম এক ধাপ পিছিয়ে নেমেছেন ২১ নম্বরে। লিটন কুমার দাসের অবস্থানও এক ধাপ অবনমন হয়ে এখন ৫৪। এছাড়া তাওহিদ হৃদয় আছেন আগের ৪৭ নম্বরেই।

বোলিং বিভাগে শীর্ষ দশে জায়গা ধরে রেখেছেন মোস্তাফিজুর রহমান (৯)। তবে বাকি বোলারদের বেশিরভাগের অবস্থান নিচের দিকে নেমেছে। শেখ মেহেদি হাসান চার ধাপ পিছিয়ে ২১, রিশাদ হোসেন সাত ধাপ পিছিয়ে ২৭, নাসুম আহমেদ তিন ধাপ পিছিয়ে ৩৫ এবং তানজিম হাসান সাকিব পাঁচ ধাপ পিছিয়ে ৪৯ নম্বরে।

এ ছাড়া এক ধাপ করে পিছিয়েছেন পেসার শরিফুল ইসলাম (৬৩), তাসকিন আহমেদ (৬৪) ও হাসান মাহমুদ (৯১)।

অলরাউন্ডারদের তালিকা নিয়েও নেই স্বস্তি। নতুন তালিকায় সেরা চল্লিশের মধ্যে নেই কোনো বাংলাদেশি। শেখ মেহেদি হাসান এক ধাপ পিছিয়ে অবস্থান করছেন ৪৫ নম্বরে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup