

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ঘিরে আবারও আলোচনা শুরু হয়েছে। জাতীয় দলে তার প্রত্যাবর্তন নিয়ে ক্রিকেট অঙ্গনে নানা জল্পনা থাকলেও এবার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাধিক দায়িত্বশীল ব্যক্তি।
বিসিবি পরিচালক আসিফ আকবর এক টক শোতে জানান, সাকিব জাতীয় দলে খেলতে আগ্রহী। পরিচালনা পর্ষদের আলোচনার ভিত্তিতে তাকে ফেরানোর বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।
আসিফ আকবর বলেন, সাকিবের সঙ্গে নিয়মিত কথা হয়। সম্প্রতি আমেরিকায় গিয়েও তার সঙ্গে কথা হয়েছে। সে খেলতে চায়। আমরা তার মামলা ও আইনি বিষয়গুলো নিয়েও আলোচনা করেছি। তার আইনজীবী ইতিমধ্যেই বিসিবির সঙ্গে যোগাযোগ করেছেন। আমরা খুব দ্রুততম সময়ে, সম্ভবত রোববার-সোমবার, কেসের ফাইলগুলো ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দেব।
বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ বলেন, সাকিব ক্রিকেটার হিসেবে নতুন করে বলার কিছু নেই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার পারফরম্যান্স চমৎকার। যদি ফিটনেস লেভেল ঠিক থাকে, সে জাতীয় দলে ভালো ভূমিকা রাখতে পারবে। সে বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ড।
এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, সাকিব ও মাশরাফির মামলা রাষ্ট্রীয়ভাবে দ্রুত সমাধান করে তাদের দলে ফেরানোর চেষ্টা করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন থাকলেও চলতি মাসে সাকিব দেশে ফিরছেন না; তবে পাকিস্তানের বিপক্ষে মার্চের ওয়ানডে সিরিজে তার খেলার সম্ভাবনা তৈরি হয়েছে।
মন্তব্য করুন

