শুক্রবার
২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

মৌমাছির কামড়ে প্রাণ গেল আম্পায়ারের 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ম্যাচ চলাকালীন মৌমাছির কামড়ে প্রাণ গেল এক আম্পায়ারের। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটারও। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঘটনাটি ঘটে ভারতের উত্তর প্রদেশের কানপুরে একটি বয়সভিত্তিক ক্রিকেট ম্যাচে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী অনূর্ধ্ব-১৩ দলের একটি ম্যাচ চলাকালে হঠাৎ মৌমাছির ঝাঁক মাঠে ঢুকে পড়ে। ওই মুহূর্তে খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই যে যেদিকে পারে ছুটে নিরাপদ আশ্রয় নিতে থাকেন।

এসময় মৌমাছির কামড়ে গুরুতর আহত হন আম্পায়ার মানিক গুপ্ত (৬৫)। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

একই ঘটনায় আরেক আম্পায়ার জগদিশ শর্মাও গুরুতর আহত হয়েছেন। তবে আহত আরও অনেকের মত আপাতত শঙ্কামুক্ত আছেন তিনি।

ভারতের ক্রিকেটে এমন ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০১৯ সালে ত্রিভ্যান্ড্রামে ভারত ‘এ’ ও ইংল্যান্ড লায়ন্সের মধ্যকার এক দিনের ম্যাচ চলাকালেও মৌমাছির আক্রমণে খেলা সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। সেবার অনেকেই আহত হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X