মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সবার আগে ‘সুপার এইটে’ ওয়েস্ট ইন্ডিজ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে নেপালের বিপক্ষে ৯ উইকেটের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে গ্রুপ পর্বের ৩ ম্যাচে টানা জয় পেয়ে সুপার এইট নিশ্চিত করেছে ক্যারিবিয়রা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে নেপালকে আগে ব্যাটিং পাঠায় ওয়েস্ট ইন্ডিজ।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নেপাল। প্রথম ওভারেই ওপেনার কুশল ভুরটেলের উইকেট হারিয়েছে নেপাল। ৩ বলে ১ রান করে দলের ২ রানের মাথাতে বিদায় নিয়েছেন কুশল।

এরপর জুটি গড়ার চেষ্টা করেন আসিফ শেখ এবং রোহিত পাউডেল। তবে সেই চেষ্টা ব্যর্থ হয়। টানা দুই ওভারে ফিরেছেন দুজনই। ৭ বলে ৫ রান করে বিদায় নেন রোহিত। আসিফ খেলেছেন ১০ বলে ১১ রানের ইনিংস। পাওয়ারপ্লে শেষে দলের হাল ধরেছেন দীপেন্দ্র সিং আইরে। এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন আইরে। পরিস্থিতির দাবি মিটিয়ে রান তুলেছেন তিনি। আরেক প্রান্তে ব্যাটাররা সেভাবে সুবিধা করতে পারছিলেন না।

লোকেশ বাম ১৫ বলে করেছেন ১৩ রান। ১৪ বলে ১১ রান করেন গুলশান ঝা। শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে সোমপাল কামি ১৫ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলে টিকে ছিলেন। আইরেও চালিয়েছেন আগ্রাসী ব্যাটিংয়ে। শেষ ওভারে আউট হওয়ার আগে ৪৭ বলে ৫৮ রানের ইনিংস খেলেছেন আইরে। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রানের সংগ্রহ দাঁড় করায় নেপাল।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ উইকেট শিকার করেছেন জেসন হোল্ডার। ১টি করে উইকেট নেন আকিল হোসাইন, ম্যাথু ফোর্ড, শামার জোসেফ এবং রোস্টন চেইজ।

জবাব দিতে নেমে ব্রেন্ডন কিং এবং শাই হোপের ব্যাটে ভর করে ভালো শুরু পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিং জুটিতে এসেছে ৪৩ রান। কিং ১৭ বলে ২২ রান করে বিদায় নিয়েছেন। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।

এরপর আগ্রাসী ব্যাটিংয়ে রান বের করেছেন হেটমায়ার-হোপ। ৩২ বলে ৪৬ রান করে হেটমায়ার টিকে ছিলেন শেষ পর্যন্ত। অন্যদিকে ৪৪ বলে ৬১ রান করে অপরাজিত ছিলেন শাই হোপ। ২৮ বল হাতে রেখে ৯ উইকেটে জয়লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

নেপালের হয়ে ১ উইকেট নিয়েছেন নন্দন যাদব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Iraq
Scheduled
23 Jun, 03:00 AM
VS
World Cup