সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাক-ভারত ম্যাচে যেমন হতে পারে দু’দলের একাদশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। বিশ্ব ক্রিকেটের এই দুই পরাশক্তি দীর্ঘদিন কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না। ফলে এই দুই দেশের ক্রিকেট মাঠের লড়াই দেখতে হলে অপেক্ষায় থাকতে হয় আইসিসির কোনো ইভেন্টের জন্য।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববার (১৫ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার কলম্বোয় মুখোমুখি হচ্ছে এ দু’দল। যদিও শুরু থেকেই বাংলাদেশ ইস্যুতে পাকিস্তান বলে আসছিল তারা বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ ‘বয়কট’ করবে। তবে শেষ পর্যন্ত নানা গুঞ্জন আর জল্পনা কাটিয়ে মাঠে গড়াচ্ছে এই ম্যাচ।

ভারত-পাকিস্তানের মধ্যকার এই ম্যাচ যতটা না পয়েন্ট কিংবা সমীকরণের তার থেকে বেশি সম্মানের। দু’দলই চাই নিজেদের সেরাটা মাঠে উপহার দিতে চায়। আর এ জন্য একাদশ খুবই গুরুত্বপূর্ণ।

এ ম্যাচে ভারতীয় শিবিরে প্রধান চিন্তার বিষয় অভিষেক শর্মা। অসুস্থতার কারণে তার অংশগ্রহণ অনিশ্চিত। পুরোপুরি ফিট না হলে ওপেনিংয়ে তার জায়গায় দেখা যেতে পারে স্যাঞ্জু স্যামসনকে।

মিডেল অর্ডারে দলের ভরসা থাকবে ঈশান কিষাণের ওপর। এরই মধ্যে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা ধরে রেখেছেন। তিলক ভার্মা তিন নম্বরে মানানসই বিকল্প।

অধিনায়ক সূর্যকুমার যাদব চার নম্বরে থাকবেন, তার পরেই মিডল অর্ডারে শক্তি যোগ করবেন হার্দিক পান্ডিয়া ও শিভম দুবে। শেষের দিকে থাকবেন রিঙ্কু সিং।

বোলিংয়ে স্পিন আক্রমণে নেতৃত্ব দেবেন বরুণ চক্রবর্তী, পেস বোলিংয়ে নেতৃত্বে থাকবেন জাসপ্রিত বুমরাহ। তার সঙ্গে নতুন বলে থাকতে পারেন আর্শদীপ সিং।

এদিকে টানা দুই জয়ে আত্মবিশ্বাসী পাকিস্তানও একাদশে কিছু পরিবর্তন আনতে পারে। ওপেনিংয়ে থাকবেন সাইম আইয়ুব ও সাহিবজাদা ফারহান। তিন নম্বরে অধিনায়ক সালমান আঘা এবং মিডল অর্ডারে অভিজ্ঞতার প্রতীক বাবর আজম।

অলরাউন্ডার হিসেবে ভরসার নাম মোহাম্মদ নওয়াজ, শাদাব খান ও ফাহিম আশরাফ। গত ম্যাচে গোল্ডেন ডাক পাওয়া উসমান খানকে বিশ্রাম দিয়ে একাদশে ফিরতে পারেন ফখর জামান।

বোলিংয়ে নেতৃত্ব দেবেন শাহীন শাহ আফ্রিদি। স্পিন আক্রমণে ‘ট্রাম্প কার্ড’ হিসেবে থাকবেন উসমান তারিক। উইকেট ও কন্ডিশন অনুযায়ী একাদশে জায়গা পেতে পারেন আবরার আহমেদ বা নাসিম শাহ।

ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা/স্যাঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ : সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, সালমান আঘা, বাবর আজম, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, ফাহিম আশরাফ, ফখর জামান, শাহীন শাহ আফ্রিদি, উসমান তারিক, আবরার আহমেদ/নাসিম শাহ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন