সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারত-পাকিস্তান মহারণ আজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৭ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে অংশ নিচ্ছে না বাংলাদেশ দল। শুরুতে বাংলাদেশের সমর্থনে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল পাকিস্তানও। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে আজ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত দুই দলের ১৬টি সাক্ষাতে ১৩টিতে জয় পেয়েছে ভারত, আর পাকিস্তান জিতেছে ৩ ম্যাচে।

টি-২০ বিশ্বকাপের মঞ্চেও পরিসংখ্যান ভারতের পক্ষেই কথা বলছে। আটবারের মোকাবেলায় ভারত জিতেছে ৬টিতে, পাকিস্তান জয় পেয়েছে ১টিতে এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

চলতি আসরে পাকিস্তান ইতোমধ্যে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রকে হারিয়েছে। অন্যদিকে ভারত জয় পেয়েছে যুক্তরাষ্ট্র ও নামিবিয়ার বিপক্ষে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X