সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে দুর্দান্ত জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল। গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে ৪ রানে হারিয়েছে টাইগ্রেসরা।

থাইল্যান্ডে টস জিতে আগে ব্যাট করে ১৯.৫ ওভারে ১১৫ রানে অলআউট হয় বাংলাদেশ। ইনিংসের শেষদিকে ব্যাটিং ধস দেখা গেলেও শুরুটা ভালোই হয় বাংলাদেশের। ইশমা তানজিম ও শামিমা সুলতানার ওপেনিং জুটিতে আসে ৪৮ রান। শামিমা ১৯ বলে ১৭ রান করেন। ইশমা ২৫ বলে ৩০ রানের কার্যকর ইনিংস খেলেন।

তিন নম্বরে নেমে শারমিন সুলতানা ২৭ বলে ২৯ রান করে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন। তবে শেষ দিকে ব্যাটিং ধসে ১৯ বল থেকে মাত্র ১১ রান যোগ করতে পারে বাংলাদেশ।

শ্রীলঙ্কার হয়ে সাচিনি নিসানসালা ১৪ রানে ৪ উইকেট নেন।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লঙ্কানরা। অধিনায়ক ফাহিমা খাতুন দ্রুত প্রথম সাফল্য এনে দেন। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও হানসিমা করুণারত্নে ৩১ বলে ২৬ রান করে লড়াই জমিয়ে তোলেন। শেষ দিকে আমা কাঞ্চানা (২৩) ও সাচিনি নিসানসালা (২০) ম্যাচে উত্তেজনা ছড়ান।

শেষ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল ১৩ রান। তবে বল হাতে নৈপুন্য দেখিয়ে ফলাফল শেষ পর্যন্ত নিজেদের দখলেই আনেন অধিনায়ক ফাহিমা খাতুন। শেষ বলে ৭ রান প্রয়োজন থাকলেও নিতে পারে মাত্র ২ রান। ফলে ৪ রানের শ্বাসরুদ্ধকর জয় পায় বাংলাদেশ।

বল হাতে সানজিদা আক্তার মেঘলা নেন ৩ উইকেট। ফাহিমা খাতুন ও লতা মণ্ডল পান ২টি করে উইকেট।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank