শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৮ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আইসিসির মধ্যে টানাপোড়েনের কারণে ভারত ও পাকিস্তানের ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে দেখা গিয়েছিল শঙ্কা। যদিও শেষ পর্যন্ত দুই পক্ষের সমঝোতায় ম্যাচটি খেলার সিদ্ধান্ত নেই পাকিস্তান।

আগামী ১৫ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে নামবে চির প্রতিদ্বন্দ্বী এই দুই দেশ। তবে এই হাইভোল্টেজ এই ম্যাচ মাঠে গড়ানো নিয়ে আবারও দেখা দিয়েছে শঙ্কা।

শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ গতকাল জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এতে আগামীকাল সন্ধ্যায় ভারত–পাকিস্তান ম্যাচে বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রোববার কলম্বোতে বৃষ্টির সম্ভাবনা ৭৫ শতাংশ। সন্ধ্যায় তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকার প্রত্যাশা করা হচ্ছে। ভারত-পাকিস্তান ম্যাচের দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ২৪ শতাংশ।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, কিছু আবহাওয়া মডেলের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ শুরুর সময়ের আগের কয়েক ঘণ্টায় বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে। এতে টসে দেরি হতে পারে কিংবা বাধ্য হয়ে ম্যাচের দৈর্ঘ্যও কমানো হতে পারে।

ওই দিন ২.৪ মিলিমিটার বৃষ্টি ম্যাচটির আয়োজনকে বিপদে ফেলতে পারে। তবে আশার কথা, আবহাওয়া পরিষ্কার হলে সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা কমে যেতে পারে।

উল্লেখ্য, চলমান বিশ্বকাপে ‘এ’ গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। সমান ম্যাচে একই পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে দুই নম্বরে অবস্থান করছে পাকিস্তান। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে দুই দলই এক পয়েন্ট করে পাবে। গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Belgium
Scheduled
11 Jul, 01:00 AM
VS
World Cup