বুধবার
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারী বিপিএল আয়োজনের ঘোষণা বিসিবির, দিনক্ষণ চূড়ান্ত   

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৩ পিএম
বাংলাদেশ নারী ক্রিকেট দল ।। ফাইল ছবি
expand
বাংলাদেশ নারী ক্রিকেট দল ।। ফাইল ছবি

দেশের নারী ক্রিকেটারদের জন্য একটি ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আয়োজনের কথা শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। অবশেষে সেই আলোচনা এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) নারী বিপিএল আয়োজনের চূড়ান্ত ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংস্থাটি জানিয়েছে, তিন দল নিয়ে আগামী এপ্রিল মাসে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে নারী বিপিএল।

এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আগামী ৩-১৫ এপ্রিল মাঠে গড়াবে নারী বিপিএলের প্রথম আসর। জাতীয় দলের তারকা ক্রিকেটারদের পাশাপাশি উদীয়মান তারকা ক্রিকেটার ও বিদেশি ক্রিকেটাররাও থাকবেন। স্থানীয় ক্রিকেটারদের ড্রাফট ও বিদেশি ক্রিকেটারদের সরাসরি চুক্তিতে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

ড্রাফট পদ্ধতি, টুর্নামেন্টের ধরন, সূচি, ভেন্যু, সম্প্রচার, ফ্র্যাঞ্চাইজি, বাণিজ্যিক চুক্তিসহ সবকিছু নির্ধারিত সময়ের মধ্যে জানানো হবে বলে বিসিবি জানিয়েছে।

এই টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিলের দায়িত্ব পালন করবেন বিসিবির নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা। প্রথমবারের মতো হতে যাওয়া নারী বিপিএল আয়োজনের সবকিছু তত্ত্বাবধান করবে এই গভর্নিং কাউন্সিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank