বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন দূতাবাসে হামলা, ৮২২ কোটির টাকার বিমানে সৌদি ছাড়লেন রোনালদো

প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১০:৫৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মারা গেছেন। এরপরই মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন দূতাবাস ও ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান।

মঙ্গলবার (৩ মার্চ) ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস প্রাঙ্গণে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

এই হামলার পরই নিজের ব্যক্তিগত বিমানে করে সৌদি আরব ছেড়েছেন আল নাসরের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। এ সময় সিআরসেভেনের সাথে ছিলেন তার বন্ধবী জর্জিনা ও পাঁচ সন্তান। খবর গোলডটকমের।

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাব সরাসরি পড়ছে বিশ্ব ক্রীড়াঙ্গণে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর অঞ্চলজুড়ে তৈরি হয়েছে যুদ্ধাবস্থা। যার রেশ গিয়ে পড়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচগুলোতে। সেই সাথে পিছিয়ে দেয়া হয় এএফসির বাকি লিগগুলোর ম্যাচও।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup