সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেই ডাক্তার, বিল ২ লাখ: শিশুর মৃত্যুর পর স্বজনের আহাজারি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ এএম
সংগৃহীত
expand

বেডে মৃত পড়ে আছে ৯ মাসের ছেলে শিশু। পিআইসিইউতে নেই কোনো ডাক্তার। অথচ বিল করা হয়েছে ২ লাখ টাকার বেশি। ক্ষোভে ফুঁসে ওঠা স্বজন ফেসবুক লাইভে এসে তুলে ধরলেন পরিস্থিতি।

রোববার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতের সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। লাইভ করা যুবকের নাম আসিফ হাসান।

আসিফ এদিন রাত ১২টার দিকে লাইভে আসেন। পরে কালবেলাকে জানান, রাজধানীর বীর উত্তম সিআর দত্ত রোডে অবস্থিত পদ্মা জেনারেল হাসপাতালে তাঁর ভাগ্নির ছেলেকে ১ সেপ্টেম্বর ভর্তি করানো হয়। প্রাথমিকভাবে চিকিৎসকেরা বলেছিলেন, সুগার কমে গেছে।

আসিফের অভিযোগ, ‘ভর্তির পর থেকেই এই রোগ, সেই রোগের কথা বলা হয়। এভাবে এতদিন কেটে গেছে। আজকে বলেছে, পরদিন রিলিজ দেবে। হঠাৎ বিকেলে আমাদের জানানো হয়, বাবুর লাইফ সাপোর্ট লাগবে। কিন্তু দেখতে চাইলে দেখায় না। জোর করে ঢুকে দেখি, মৃত অবস্থায় শক্ত হয়ে আছে। এ সময় শত ডাকাডাকি করেও কোনো চিকিৎসক পাইনি।’

আসিফ জানান, তার লাইভের পর হাসপাতাল কর্তৃপক্ষ বহিরাগতদের পাঠায়। তারা এসে তাকে শাসাতে থাকেন। পুলিশও আসে। কিন্তু এখন পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।

অনার্স পড়ুয়া এই যুবকের দেওয়া তথ্য অনুযায়ী, ডা. আতিকুর রহমান নামের এক চিকিৎসকের অধীনে শিশুটির চিকিৎসা চলছিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কালবেলা ওই চিকিৎসকের বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে পারেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank