

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মির্জা গালিবের মতো তথাকথিত প্রথম শ্রেণির রাজনীতিবিদ ও সুশীল সমাজের লোকজন ‘সুশীলতা’ দিয়ে দেশকে ধ্বংস করছেন বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা ডা. এসএম খালিদুজ্জামান।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে ৫ আগস্টের পর আদর্শিক বাংলাদেশ বিনির্মাণে মির্জা গালিবের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
পোস্টে ডা. এসএম খালিদুজ্জামান লেখেন, ‘মির্জা গালিবের মতো তথাকথিত প্রথম শ্রেণির রাজনীতিবিদ আর সুশীলরাই সুশীলতা দিয়ে দেশকে ধ্বংস করছে।’
তিনি আরও প্রশ্ন করেন, ‘৫ আগস্টের পরে আদর্শিক বাংলাদেশ বিনির্মাণে কিছু ফেসবুক পোস্ট ছাড়া আর কোনো ভূমিকা আছে তার?’
এর আগে মির্জা গালিব ঢাকা-১৭ আসন থেকে জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচনে অংশ নেওয়া ডা. এসএম খালিদুজ্জামানের ফেসবুক কর্মকাণ্ডকে ‘তৃতীয় শ্রেণির সস্তা রাজনীতি’ বলে মন্তব্য করেছিলেন। এর পরিপ্রেক্ষিতেই খালিদুজ্জামান সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা মন্তব্য করেন।

