

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েম অভিযোগ করেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের ঐতিহাসিক সুযোগ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সেই রক্তপিপাসু রাজনীতির চর্চা ফিরিয়েছে বিএনপি।
রোববার (২১ জুন) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া পোস্টে এই অভিযোগ তোলেন সাদিক কায়েম।
পোস্টে তিনি বলেন, গাইবান্ধায় ইউনিয়ন শিবির সভাপতিকে কুপিয়ে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসীরা। ইতিহাস সাক্ষী থাকবে, ৫ আগস্টের পর এ দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের যে ঐতিহাসিক সুযোগ জাতির সামনে এসেছিল, তা উপেক্ষা করে হাসিনার সেই রক্তপিপাসু রাজনীতির চর্চাই ফের ফিরিয়েছে বিএনপি।
এর আগে বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় একটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করেই পরবর্তীতে এই রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়।
এদিকে এ ঘটনার প্রতিবাদে একই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। পরে শাহবাগ মোড়ে গিয়ে তারা অবস্থান নিলে সেখানে সড়ক অবরোধ তৈরি হয় এবং যান চলাচলে বিঘ্ন ঘটে।
