

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে দেবিদ্বার উপজেলায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বরাদ্দকৃত মানবিক সহায়তার অর্থ সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে উপকারভোগীদের একটি পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট ও ‘জবাবদিহিতা’ নামের পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
সেখানে তিনি উল্লেখ করেন, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৪৪টি ওয়ার্ডজুড়ে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি জানান, নির্ধারিত তালিকা অনুযায়ী মোট ১ হাজার জনকে নগদ ১ হাজার টাকা করে প্রদান করা হয়েছে, যার মোট বরাদ্দ ছিল ১০ লাখ টাকা। পাশাপাশি আরও ৫০০ জনকে ঈদ সামগ্রী সরবরাহ করা হয়েছে। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার স্বার্থে উপকারভোগীদের এনআইডি ও মোবাইল নম্বর আংশিকভাবে আড়াল করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, সহায়তা বিতরণের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হয়নি। মূল লক্ষ্য ছিল প্রকৃতভাবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া।
তবে তিনি এটাও স্বীকার করেন যে, এই সহায়তা কর্মসূচির আওতায় সব সুবিধাবঞ্চিত মানুষ আসেনি। বরাদ্দ সীমিত থাকায় নির্দিষ্ট সংখ্যক মানুষই এই সহায়তা পেয়েছেন, ফলে অনেকেই এখনো এই সহায়তার বাইরে রয়েছেন।
মন্তব্য করুন
