বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে গভর্নর নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২২ এএম আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৩ এএম
এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
expand
এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

দেশের আর্থিক খাতের শীর্ষ পদে নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, শেখ হাসিনা এবং তার ঋণখেলাপি কুশীলবরা এদেশের ব্যাংক খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে গিয়েছিল।

ঋণখেলাপিদের দুষ্টচক্রের জন্য বাংলাদেশকে আইএমএফসহ বিভিন্ন দেশের দ্বারে দ্বারে হাজির হতে হয়েছে আর্থিক খাতকে বাঁচিয়ে রাখতে। সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকার এই খাতকে টেনে তুলেছে মাত্র দেড় বছরে। রিজার্ভ দ্বিগুণ করে রেখে যাওয়াসহ খাদের কিনারায় থাকা ব্যাংকগুলোকে পূনর্বাসন করা হয়েছে।

তিনি আরও লেখেন, আর্থিক খাতে আরও জঘন্য ভাবে কাজ শুরু করলো বর্তমান সরকার। হাজার হাজার কোটি টাকার ঋণখেলাপিদের এমপি, মন্ত্রী বানিয়ে প্রথমেই আর্থিক খাতকে হুমকির মুখে ফেলা হলো।

সবশেষ আসিফ মাহমুদ লেখেন, আজ একজন ঋণখেলাপি ব্যবসায়ীকে আর্থিক খাতের অভিভাবক হিসেবে নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের মাধ্যমে ঋণখেলাপি সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হলো বাংলাদেশের আর্থিক খাত।

আবারো এর পরিণতি ভোগ করতে আমাদের, দেশের সাধারণ জনগণের। মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ হাসিনার শাসনামলের শেষ সময়ের মতো দুঃস্বপ্নের দিনগুলো আবারো ফিরতে যাচ্ছে সম্ভবত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X