শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

সচল থাকবে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ সচল থাকবে এবং এর সকল কনটেন্ট সর্বদা অ্যাকসেসযোগ্য থাকবে। তবে পেজে নতুন কোনো আপডেট দেওয়া হবে না।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফেসবুক পোস্টে বলা হয়, ভুল বোঝাবুঝি দূর করার জন্য আগের ঘোষণাটি স্পষ্ট করা হচ্ছে। বাংলাদেশের এক ঐতিহাসিক সময়ের দলিল হিসেবে এই পেইজটি যথারীতি থেকে যাবে, এর সকল কনটেন্ট সকল সময় অ‍্যাকসেসিবল থাকবে। শুধুমাত্র এই পেজের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয়ের সকল কার্যক্রম সমাপ্ত হয়েছে।

এর আগে পেজটি থেকে একটি পোস্টে বলা হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পেজটি আর সক্রিয় থাকবে না। যেটি নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হলে দূর করার জন্য নতুন করে ঘোষণাটি স্পষ্ট করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X