বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমজনতার তারেকের ওপর ডিম নিক্ষেপের অভিযোগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৬ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

আমজনতার দলের সদস্যসচিব ও ঢাকা-১২ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. তারেক রহমানের ওপর ডিম নিক্ষেপের অভিযোগ উঠেছে। তিনি বলেছেন, আমার ওপর ডিম হামলা করেছিল। তাই একটু চিল্লাচিল্লি হয়েছে সেজন্য দুঃখ প্রকাশ করছি সবার কাছে। এখানে আমরা যে আসছি না, পথে পথে সমস্যা করছে। ডিম মারছে, দাঁড়িপাল্লার লোকেরা মারছে। ভিডিও আছে আমাদের কাছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ব্যক্তিগত ফেসবুকে আপলোড করা নির্বাচনী জনসংযোগের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের স্পষ্ট কথা, আজকে যারা মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা নিয়ে অপমান করছে। আমাদের মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন। আমরা এমনি এমনি বলি না। এই লোকগুলো দেশ স্বাধীন করেছিল। যখন প্রতিবাদ করি, তখন বলে তারেক ভাই আপনি বদলে গেছেন।

আমি কবে ভাই দেশের বিরুদ্ধে ছিলাম, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলাম। আপনাদের দালালি করতে হবে তাই না। যারা ১৯৭১ সালে লাইন ধরে মানুষকে গুলি করে মেরেছে তাদের পক্ষে বলতে হবে। মাথায় টুপি দিলেই ভালো হওয়া যাবে?

তিনি আরো বলেন, ভাই আপনাদের এলাকায় সমিতি আছে না, কোনো ব্যক্তি যদি খুন করে বলে মাফ করে দেন। এবার আমাকে সমিতির সভাপতি বানান, আপনি কি বানাবেন? যারা এদেশে হত্যা করেছে, ধর্ষণ করেছে তারা যদি বলে ক্ষমা করে দেন আমাকে প্রধানমন্ত্রী বানান, বানাবেন আপনারা?

এসময় তিনি অভিযোগ করে বলেন, ‘এখানে একটা বিবাদ হয়েছিল, আমার ওপর ডিম হামলা করেছিল। তাই একটু চিল্লাচিল্লি হয়েছে সেজন্য দুঃখ প্রকাশ করছি সবার কাছে। এখানে আমরা যে আসছি না পথে পথে সমস্যা করছে। ডিম মারছে, দাঁড়িপাল্লার লোকেরা মারছে। ভিডিও আছে আমাদের কাছে। যাইহোক সবার কাছে ক্ষমা চাই। আমি তারেক, প্রজাপতি মার্কা দোয়া করবেন সবাই।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন