

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


তুরস্কের ইতিহাস সমৃদ্ধ শহর ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে ‘ফিলিস্তিনের জন্য আলেমদের সম্মেলন’। আর এই সম্মেলনে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের চার শীর্ষ আলেম। ইতোমধ্যে আমন্ত্রিত বাংলাদেশি আলেমদের ভিসার কাজ শেষ হয়েছে।
হাইআতু উলামা-ই ফিলিস্তিনির আয়োজনে আগামী ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত এ সম্মেলন চলবে। তার আগেই উসমানীয় সাম্রাজ্য সময়কার প্রধান বাণিজ্যিক শহরের পথে উড়াল দেবেন বাংলাদেশি চার আলেম।
সম্মেলনে আমন্ত্রিত অতিথিরা হলেন - বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, রাজধানীর জামিয়া রাহমানিয়া আরাবিয়ার (মুহাম্মদপুর) প্রধান মুফতি মাওলানা হিফজুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার এবং বাংলাদেশ মুসলিম কাউন্সিলের সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।
এ ছাড়া শিক্ষাবিদ অধ্যাপক আমিরুল ইসলামসহ বাংলাদেশ থেকে আরও কয়েকজন আলেম এ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।
বাংলাদেশি আলেমদের অংশগ্রহণের বিষয়টি বৃহস্পতিবার (৯ জুলাই) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সম্মেলনের অন্যতম অতিথি মুফতি রেজাউল করীম আবরার।
অনুষ্ঠিতব্য সম্মেলন নিয়ে তুরস্কে বাংলাদেশ দূতাবাসের কাছে সুপারিশপত্র পাঠিয়েছে হাইআতু উলামা-ই ফিলিস্তিন। এতে বলা হয়েছে, আলেমদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং ফিলিস্তিন ও কুদস ইস্যুতে বৈশ্বিক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
ফিলিস্তিন ও কুদস ইস্যুতে আন্তর্জাতিক পরিসরে আলেমদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং জনসচেতনতা জোরদারের লক্ষ্যে পাঁচ দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সূত্র: কালবেলা
