সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাবাকে কাঁধে নিয়ে ছেলের হজ, মুগ্ধ করেছে যে দৃশ্য

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৩:৩০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পবিত্র মক্কা ও মদিনার পুণ্যভূমিতে মা-বাবার প্রতি সন্তানদের গভীর ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার বিভিন্ন হৃদয়স্পর্শী দৃশ্য ক্যামেরাবন্দি করেছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। এর মধ্যে সবচেয়ে নজর কেড়েছে এক যুবকের ছবি, যিনি তীব্র ভিড়ের মধ্যেও নিজের বৃদ্ধ বাবাকে পিঠে তুলে নিয়ে হজের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন।

বাবার প্রতি সন্তানের পরম শ্রদ্ধাবোধ ও ইসলামের সুমহান পারিবারিক মূল্যবোধের এক অনন্য নজির সৃষ্টি করেছে এই দৃশ্য। ছবিটি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশের পাশাপাশি হজের মতো কঠিন সফরে মা-বাবার নিরাপত্তা ও মানসিক প্রশান্তি নিশ্চিত করতে সন্তানের আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত।

হজের মৌসুমে এমন অসংখ্য মানবিক ও আবেঘন ঘটনা দেখা যায়, যার একটি অংশ এই যুবকের আত্মত্যাগ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত ও ভিন্ন সংস্কৃতির লাখো মানুষ মক্কায় সমবেত হলেও ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা এবং একে অপরের প্রতি যত্নের এক অভূতপূর্ব মেলবন্ধন তৈরি হয়েছে এই পবিত্র আঙিনায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন