শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাইয়েদুল ইস্তিগফার কীভাবে করবেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৩ পিএম আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম
বিশ্বের মুসলমানদের উচিত আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করা
expand
বিশ্বের মুসলমানদের উচিত আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করা

প্রত্যেক ঈমানদারের কর্তব্য হলো আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ হয়, রিজিকে বরকত আসে এবং দুনিয়া-আখিরাতে কল্যাণের দ্বার উন্মুক্ত হয়।

সাইয়েদুল ইস্তিগফারের বাংলা উচ্চারণ আল্লাহুম্মা আংতা রাব্বি লা ইলাহা ইল্লা আংতা, খালাক্কতানি ওয়া আনা আবদুকা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু, আউজুবিকা মিন শাররি মা সানাতু, আবুউলাকা বিনি’মাতিকা আলাইয়্যা, ওয়া আবুউলাকা বিজাম্বি, ফাগফিরলি ফা-ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আংতা।

অর্থ হে আল্লাহ! আপনিই আমার প্রতিপালক। আপনি ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই। আপনিই আমাকে সৃষ্টি করেছেন। আমি আপনারই দাস। যথাসাধ্য আপনার অঙ্গীকারে অটল আছি। আমি আমার কৃতকর্মের মন্দ দিক থেকে আপনার কাছে আশ্রয় চাই। আপনার দেওয়া নিয়ামতের স্বীকৃতি দিচ্ছি এবং আমার গুনাহও স্বীকার করছি। তাই আমাকে ক্ষমা করে দিন। কারণ, আপনি ছাড়া কেউই গুনাহ ক্ষমা করতে পারে না।

হাদিসে এর ফজিলত সর্ম্পকে রাসুলুল্লাহ ﷺ বলেছেন— যে ব্যক্তি সকালে এ ইস্তিগফার পড়ে এবং সন্ধ্যার আগে মৃত্যুবরণ করে, অথবা সন্ধ্যায় পড়ে ভোর হওয়ার আগেই মৃত্যু ঘটে, সে জান্নাতি হবে। (সহিহ বুখারি)

অন্যান্য ইস্তিগফারের দোয়া

১. আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি। অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তাঁর দিকে ফিরে আসি। নিয়ম: প্রতিদিন ৭০-১০০ বার পড়া উত্তম। (সহিহ বুখারি)

২. আস্তাগফিরুল্লাহ। অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। নিয়ম: প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার পড়া যায়।

৩. রাব্বিগফিরলি, ওয়া তুব আলাইয়্যা; ইন্নাকা আনতাত তাওয়্বাবুর রাহিম। অর্থ: হে প্রভু, আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয় আপনি পরম তওবা কবুলকারী, দয়াময়।

৪. আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি। অর্থ: আমি সেই আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি একমাত্র সত্য মাবুদ, চিরঞ্জীব ও সবকিছুর ধারক-বাহক; এবং আমি তাঁর কাছেই ফিরে আসি।

৫. রাব্বিগফির, ওয়ারহাম, ওয়া আংতা খাইরুর রাহিমিন। অর্থ: হে প্রভু, আমাকে ক্ষমা করুন, দয়া করুন। আপনিই সবার চেয়ে উত্তম দয়ালু।

৬. আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়্যুন তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্নি। অর্থ: হে আল্লাহ! আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন।

৭. আস্তাগফিরুল্লাহাল আজিম, ইন্নাল্লাহা গফুরুর রাহিম। অর্থ: আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই; নিশ্চয় তিনি ক্ষমাশীল, দয়ালু।

৮. রাব্বিগফিরলি জুনুবি, ওয়াফতাহলি আবওয়াবা ফাদলিকা। অর্থ: হে আল্লাহ, আমার গুনাহ মাফ করুন এবং আমার জন্য আপনার অনুগ্রহের দ্বার খুলে দিন।

পড়ার সময় : ফজর ও মাগরিবের পর বিশেষভাবে পড়া উত্তম। দিনের যেকোনো সময়ে ইবাদতের অংশ হিসেবে তওবা-ইস্তিগফার করা যায়। রাসুল ﷺ নিজেও প্রতিদিন সত্তরের বেশি বার ইস্তিগফার করতেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন