

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আলোচিত ইসলামিক আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এপস্টেইনের পাশবিক যৌনাচার ও বিচিত্র রকমের অমানবিক কর্মকাণ্ড শয়তানতুষ্টি ও শয়তানি উপাসনা-আরাধনার স্পষ্ট রূপ বলে মন্তব্য করেছেন
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
শায়খ আহমাদুল্লাহ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘কুরআন ও হাদিসে কেন বারবার শয়তানের পদাঙ্ক অনুসরণ ও শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকতে সতর্ক করা হয়েছে—এপস্টেইনের ঘটনা আমাদের সামনে সে বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।’
তিনি এপস্টেইনের কর্মকাণ্ড শয়তানি উপাসনার স্পষ্ট রূপ বলে উল্লেখ করে লেখেন, ‘শয়তানের অন্যতম মূল হাতিয়ার হলো যৌনতা। ইসলাম শুধু জিনা-ব্যভিচার নিষিদ্ধ করেনি; বরং জিনার ধারে-কাছেও যেতে কঠোরভাবে বারণ করেছে। কারণ, যৌন অপবিত্রতার মাধ্যমে শয়তান বেশি তুষ্ট হয়। এপস্টেইনের পাশবিক যৌনাচার ও বিচিত্র রকমের অমানবিক কর্মকাণ্ড মূলত সেই শয়তানতুষ্টি ও শয়তানি উপাসনা-আরাধনার স্পষ্টরূপ।’
শয়তান তুষ্ট হয় এরকম কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘এ কারণেই যেসব কাজ শয়তান তুষ্টির কারণ হয়, মহান আল্লাহ আমাদের সেসব পথ থেকে সর্বদা বেঁচে থাকতে সতর্ক করেছেন।’
মন্তব্য করুন

