সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে ওমরাহ ভিসায় বড় সুখবর

মোঃ কামাল উদ্দিন, সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৭:১২ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

২০২৬ সালে ওমরাহ পালন আরও সহজ করতে ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। দেশটি এক বছরের মেয়াদি মাল্টিপল-এন্ট্রি (একাধিকবার প্রবেশ) ওমরাহ ভিসা চালু করেছে।

নতুন এ ভিসার মাধ্যমে ভিসাধারীরা ভিসা ইস্যুর তারিখ থেকে এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে সব মিলিয়ে সর্বোচ্চ ৯০ দিন দেশটিতে অবস্থান করা যাবে। এ সুবিধা পেতে ভিসাধারীদের সংশ্লিষ্ট সব সরকারি বিধি-নিষেধ ও শর্ত মেনে চলতে হবে।

এ উদ্যোগ সৌদি ভিশন ২০৩০ এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের লক্ষ্য বাস্তবায়নের অংশ। এর মাধ্যমে ওমরাহযাত্রীদের সৌদি আরবে প্রবেশ প্রক্রিয়া সহজ করা, ভ্রমণ ও ইবাদতের অভিজ্ঞতা আরও উন্নত করা এবং সেবার মান ও দক্ষতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রতিবার ওমরাহ পালনের জন্য ভিসাধারীদের নুসুক (Nusuk) প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবাদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে একটি সেবা প্যাকেজ কিনতে হবে। তবে ওই প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট বৈধতার সময়ের বেশি হতে পারবে না।

এছাড়া, সৌদি আরবে যাওয়ার আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতিপত্র (পারমিট) সংগ্রহ করাও বাধ্যতামূলক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন