বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০১:০১ পিএম আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১২:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহত ওই বাংলাদেশির নাম মো. মাহফুজুল হক। দেশটির ফিলাডেলফিয়ায় খাবার ডেলিভারি দিতে গিয়ে তিনি হামলার শিকার হন এবং প্রাণ হারান। তিনি নর্থইস্ট ফিলাডেলফিয়ার বাসিন্দা ছিলেন।

তার গ্রামের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায়। এই ঘটনায় স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে এবং পেনসিলভানিয়ায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

ফিলাডেলফিয়া পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকায় খাবার ডেলিভারি দিতে যাওয়ার সময় মাহফুজুল হককে গুলি করে হত্যা করা হয়। সেদিন সাউথ ইথান স্ট্রিট ব্লকে স্থানীয় সময় রাত সাড়ে ৯টার কিছু আগে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গুলির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যরা ৪৩ বছর বয়সী মাহফুজুল হককে তার গাড়ির পাশে রাস্তায় পড়ে থাকতে দেখেন। তখনও গাড়িটির ইঞ্জিন চালু ছিল।

তদন্তকারী দলের পক্ষ থেকে জানানো হয়, নিহত মাহফুজুল হকের মাথার পেছনে গুলির আঘাত ছিল। পরে তাকে দ্রুত উদ্ধার করে পেন প্রেসবিটেরিয়ান মেডিকেল সেন্টারে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি মোবাইল ফোন, মাহফুজুল হকের ডোরড্যাশ ডেলিভারি ব্যাগ এবং রাইফেলের গুলির দুটি খোসা (শেল কেসিং) উদ্ধার করেছে। এই ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে ফিলাডেলফিয়া পুলিশ।

জানা গেছে, নিহত মাহফুজুল হক আগে আল-শাম উইলো গ্রোভের একজন কর্মচারী ছিলেন। তার স্ত্রী ও ১৪ বছর বয়সী এক সন্তান রয়েছে। মর্মান্তিক এই ঘটনায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup