শুক্রবার
২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৬, ০২:৫৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাদি রাজ শুভ (২৫) সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১০টা (বাংলাদেশ সময় রাত ১টা) দিকে দেশটির আল কাসেদ শহরে এ দুর্ঘটনা ঘটে।

মাহাদি উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হানিফ মিয়ার বাড়ির মুহাম্মদ দুলালের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর মাহাদি রাজ শুভ জীবিকার তাগিদে সৌদি আরবে যান। সেখানে তিনি গাড়িচালকের কাজ করতেন। বৃহস্পতিবার রাতে গাড়ি চালানোর সময় আল কাসেদ শহরে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।

কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব ও চরমার্টিন ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুহাম্মদ মাহফুজুর রহমান রাজন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই শুভকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম বলেন, ‘মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন