শুক্রবার
২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বেড়েছে স্বর্ণের বাজারদর, ভরি কত?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৬, ১১:২৪ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দেশে স্বর্ণের দাম প্রায় প্রতিনিয়তই ওঠানামা করছে, যার প্রধান কারণ আমদানি নির্ভরতা। সর্বশেষ গত ২৫ মে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছে।

শুক্রবার (২৯ মে) সেই নতুন দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুসের নির্ধারিত সর্বশেষ দামে, দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে খরচ পড়বে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

স্বর্ণের এই মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ পরিবর্তিত হতে পারে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বাড়ানো হয়েছে, আর ৩২ বার কমানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন