

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


Greater Vancouver Bangladesh Cultural Association (GVBCA) এর আয়োজনে বর্ষবরণ ১৪৩৩ উদযাপন অনুষ্ঠান গত রবিবার (২৬ এপ্রিল) সারের The Empress Palace Ballroom এ অত্যন্ত উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
হাজারো মানুষের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয়েছিল এক মিলনমেলায়, যেখানে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও কমিউনিটির বন্ধন একসাথে উদযাপিত হয়েছে।
বাংলা নববর্ষকে ঘিরে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে ছিল দেশীয় খাবারের নানা স্টল, ঐতিহ্যবাহী পোশাকের দোকান, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, সঙ্গীতানুষ্ঠান এবং প্রাণবন্ত ব্যান্ড মিউজিক। ছোট-বড় সবার অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দ, ঐতিহ্য এবং সম্প্রীতির এক অনন্য উদযাপন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটির মাননীয় মেয়র Brenda Locke, যিনি বর্তমানে সিটি অব সারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন এবং কমিউনিটি উন্নয়ন ও বহুসাংস্কৃতিক সম্প্রীতিতে তার সক্রিয় ভূমিকার জন্য সুপরিচিত।
এছাড়াও উপস্থিত ছিলেন Linda Annis, সিটি অব সারের সিটি কাউন্সিলর এবং দীর্ঘদিনের কমিউনিটি অ্যাডভোকেট, যিনি স্থানীয় উন্নয়ন, শিক্ষা ও নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
উপস্থিত ছিলেন Bilal Cheema, সারের সুপরিচিত কমিউনিটি সংগঠক ও জনসম্পৃক্ততায় সক্রিয় ব্যক্তিত্ব, এবং Clint Stewart, স্থানীয় কমিউনিটি উন্নয়ন ও নাগরিক সম্পৃক্ততায় সক্রিয় কমিউনিটি নেতা।
Greater Vancouver Bangladesh Cultural Association (GVBCA) দীর্ঘদিন ধরে ব্রিটিশ কলাম্বিয়ার মাটিতে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও কমিউনিটি চেতনাকে লালন করে আসছে। সংগঠনটি নিয়মিতভাবে পিঠা উৎসব, পহেলা বৈশাখ, স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ নানা ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকে। এসব আয়োজনের মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতির পরিচয়, গর্ব ও শিকড়কে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
জিভিবিসিএর বর্তমান কার্যক্রম পরিচালিত হচ্ছে Executive Committee 2024–2026 এর নেতৃত্বে, যারা নিষ্ঠা, পরিকল্পনা ও কমিউনিটির সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সংগঠনটির সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমকে আরও বিস্তৃত পরিসরে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
মন্তব্য করুন
