

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গতকাল বুধবার উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ দূতাবাস , মস্কো বাঙ্গালির প্রাণের উৎসব ‘বাংলা বর্ষবরণ ১৪৩৩’ উদযাপন করেছে। মস্কো দূতাবাস প্রাঙ্গণে সারাদিনব্যাপী আনন্দঘন এই উৎসব এর আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে দূতাবাস পরিবার, বিদেশী অতিথিবৃন্দ, মিডিয়া ব্যাক্তিত্ব, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংবাদিক, মস্কোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীবৃন্দ এবং স্থানীয় বাংলাদেশ কমিউনিটির সদস্যরা সপরিবারে স্বতঃস্ফুর্তভাবে উৎসবে যোগদান করেন।
উৎসবে বাংলাদেশী সংস্কৃতিকে তুলে ধরার জন্য অনুষ্ঠানস্থল বর্ণিল আলপনা, রঙিন কাগজ, বেলুন, ব্যানার, ফেস্টুন, ফুল, পালকি, ভ্যান, নকশি কাঁথা, মাটির কলসী-ইত্যাদি দিয়ে সাজানো হয় যা দূতাবাস প্রাঙ্গনকে এক টুকরো বাংলাদেশে পরিণত করে।
উদযাপনের অংশ হিসেবে মস্কোর রাস্তায় প্রথম বারের মত বাংলা বর্ষবরণ উৎসবের ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রার আয়োজন করা হয়। নানান রঙের ব্যানার, ফেস্টুন, প্রতিকৃতি দিয়ে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মস্কোর বিদেশী অতিথিবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশীরা| শোভাযাত্রাটি প্রায় এক কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ করে। এছাড়াও বাংলা বর্ষবরণ উৎসবের অংশ হিসেবে বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার, মিষ্টান্ন সামগ্রী, পোষাক, হস্তশিল্প ও অন্যান্য পণ্যের বিভিন্ন স্টলের আয়োজন করা হয়।
এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-এর আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলেই সমবেত স্বরে ‘এসো হে বৈশাখ’ গানটি পরিবেশনায় অংশগ্রহণ করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রী এবং দূতাবাস পরিবার সমন্বয়ে দিনব্যাপী শিল্পীবৃন্দ গান, নাচ পরিবেশনার মাধ্যমে আগত অতিথিদের মুগ্ধ করেন। পরিবেশনার মধ্যে উল্লেখযোগ্য ছিল রাশিয়ান শিল্পিদের পরিবেশনায় বাঙালী নাচ। স্টলগুলোতে অতিথিদেরকে পিঠা, পায়েস, মিস্টি, দেশীয় খাবার , বিরানী, চটপটি ইত্যাদি পরিবেশন করা হয়।
রাষ্ট্রদূত জনাব মো: নজরুল ইসলাম তাঁর স্বাগত বক্তব্যের শুরুতে আগত অতিথিদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। রাষ্ট্রদূত বাংলা নববর্ষ সূচনার ইতিহাস সংক্ষেপে তুলে ধরেন। বাংলাদেশের ঐতিহ্য প্রদর্শণ সকল বাঙ্গালীর জন্য গর্বের এবং আনন্দের। তিনি বাংলাদেশের ঐতিহ্যকে ধারণ, লালন, প্রচার এবং প্রসারের জন্য কাজ করতে উপস্থিত অতিথিদের আহবান করেন। এছাড়াও বাংলা নববর্ষের উদযাপনের সাথে একই সময়ে মস্কোতে দূতাবাসের উদ্দ্যেগে বিখ্যাত বাংলাদেশী চিত্র শিল্পিদের অংশগ্রহনে রাশিয়ায় প্রথমবারের মত সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
মন্তব্য করুন
