শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

রোমে ইতালি বিএনপির মতবিনিময় সভা

মালিক মনজুর,  ইতালি প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ পিএম
রোমে ইতালি বিএনপির মতবিনিময় সভা
expand
রোমে ইতালি বিএনপির মতবিনিময় সভা

দীর্ঘদিন পর দেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের নিরঙ্কুশ জয়ে দেশ-বিদেশে বয়ে যাচ্ছে আনন্দের জোয়ার। দীর্ঘ ২০ বছর পর আবারও ক্ষমতায় ফিরেছে বিএনপি। ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর সৃষ্ট নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে অনুষ্ঠিত এ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ের মাধ্যমে সরকার গঠন করে বিএনপি।

বিজয়ের আনন্দে ইতালি বিএনপির নেতৃবৃন্দ সোমবার ছুটে যান রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে । সেখানে রোম দূতাবাসের রাষ্ট্রদূতসহ কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। পরে উভয় পক্ষের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানান এবং আগামী দিনে দূতাবাসের সঙ্গে সমন্বয় করে প্রবাসীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিএনপির বিজয়ে ইতালি সরকারের পক্ষ থেকে প্রেরিত শুভেচ্ছা বার্তা পাঠ করে শোনানো হয়।

সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক, মিনিস্টার মো. রিয়াদ হোসেন, প্রথম সচিব আল-আমীন ও মারজুক ইসলাম। এছাড়া ইতালি বিএনপির সদ্য বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম, রোম মহানগর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির, ইতালি বিএনপির সাবেক সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, সহ-সাংগঠনিক সম্পাদক এ কে আজাদ, মহিলা সম্পাদিকা মনোয়ারা বেগম ববি, প্রশিক্ষণ সম্পাদক গাউছুজ্জামান গেন্দু সাকিল, বিএনপি নেতা জুয়েল আহমেদ জুয়েল, চুন্নু মৃধা, স্বেচ্ছাসেবক দল দক্ষিণের আহ্বায়ক আইয়ুব আলী, সদস্য সচিব দেলোয়ার হোসেন, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ খোকনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে রাষ্ট্রদূত বিএনপির সরকার গঠনকে স্বাধুবাদ জানিয়ে ইতালি প্রবাসী বিএনপির নেতৃবৃন্দসহ সকলকে অভিনন্দন জানান। তিনি প্রবাসীদের কল্যাণে দূতাবাস সবসময় কাজ করবে বলেও আশ্বস্ত করেন এবং ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X